ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কবিরাজের লাগাতার ধর্ষণে ছয়বার অন্তঃসত্ত্বা তরুণী!

ads

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার হাজি মো. শামছুর রহমান নামে ভণ্ড কবিরাজের লাগাতার ধর্ষণে এক তরুণী পরপর ছয়বার অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে শেষবার এ ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ওই ভণ্ড কবিরাজকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় তিনি নিজেই জিএমপি গাছা থানায় তার (কবিরাজ) বিরুদ্ধে একটি মামলা করেছেন।

পরে রোববার (১ জুন) রাতেই তাকে আটক করা হয়।

কবিরাজ হাজি মো. শামছুর রহমানের ১০-১১ বছর আগে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক হয়। একপর্যায়ে তাকে বিভিন্ন জায়গায় আটকে রেখে যৌন ও শারীরিক নির্যাতন করেন। এতে ওই তরুণী পাঁচ থেকে ছয়বার অন্তঃসত্ত্বা হলে কবিরাজ তরুণীকে ভয়ভীতি দেখিয়ে বারবার গর্ভপাত করান।

তবে তরুণী এসব ঘটনা তার বাবা-মাকে অবগত করতে চাইলে ওই কবিরাজ শারীরিকভাবে নির্যাতনসহ নানা ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

এদিকে গ্রেপ্তার হওয়ার পর ওই কবিরাজও স্বীকার করেছেন, তাদের দুইজনের বিয়ে হয়নি তবে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন তিনি।

র‌্যাব স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত কবিরাজের অত্যাচার সহ্য করতে না পেরে ওই তরুণী রোববার গাজীপুর র‌্যাব-১ এর কার্যালয়ে এসে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।

পরে ওই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে কবিরাজ মো. শামছুর রহমানকে আটক করে।

ads
ads
ads

Our Facebook Page